বানারীপাড়ায় গাঁজার গাছ সহ সোহেল মৃধা আটক

  • আপডেট টাইম : জুন ০২ ২০২০, ১৭:৪২
  • 745 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০২ ২০২০, ১৭:৪২
  • 745 বার পঠিত
বানারীপাড়ায় গাঁজার গাছ সহ সোহেল মৃধা আটক

বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ উপজেলার চাখার ইউনিয়নের সাকরাল গ্রাম থেকে চাষ করা গাজার গাছ ও গাজাসহ সোহেল মৃধা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। থানা সূত্রে জানা গেছে,রোববার রাতে গোপন সংবাদ পেয়ে উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের সাবেক ইউপি সদস্য হান্নান মৃধার ছেলে সোহেল মৃধাকে আটক করা হয়। সোহেল দীর্ঘ দিন ধরে তার বাড়ীর পার্শবর্তী সাকরাল এলাকায় নিজস্ব মাছের ঘের ও হাসের খামারের অন্তরালে মাদক ব্যবসা করে আসছিলো। রাত ১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক ও তার খামারের অফিস ঘরের পাশে চাষ করা ৯ টি গাজার গাছ ও ৫ পুড়িয়া গাজা উদ্ধার করে। এ ব্যপারে থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান বাদী হয়ে থানায় সোহেল মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। সোমবার সকালে তাকে বরিশালে জেল হাজতে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি )শিশির কুমার পাল জানান, সোহেল মৃধা দীর্ঘ দিন ধরে গাজার ব্যবসা করে আসছিল। সে ইদানিং তার খামারের মধ্যে গাজার চাষ শুরু করেছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493