ব‌রিশা‌লে ২৪ ঘন্টায় আক্রান্ত ৫০, মৃত ১, সুস্থ্য ৯

  • আপডেট টাইম : জুন ০৩ ২০২০, ২৩:১০
  • 838 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৩ ২০২০, ২৩:১০
  • 838 বার পঠিত
ব‌রিশা‌লে ২৪ ঘন্টায় আক্রান্ত ৫০, মৃত ১, সুস্থ্য ৯

ব‌রিশা‌লে ২৪ ঘন্টায় নতুন ক‌রে আক্রান্ত হ‌য়ে‌ছে অর্ধশত, সুস্থ্য হ‌য়ে‌ছে ৯ জন। আজ মারা গে‌ছেন ১ জন। জেলা প্রশাসন সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে ।আজ‌কের ৫০জন নি‌য়ে এ পর্যন্ত মোট আক্রান্ত ৪৬৮ জন এবং সুস্থ্য হ‌য়ে‌ছে ৫৪ জন।
আজ ৩ জুন তারিখে বরিশাল জেলায় নতুন করে আরো ৫০ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। আজ ঢাকার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভ থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী উজিরপুর উপজেলার ০৩ জন, হিজলা উপজেলার ১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ১ জন, গৌরনদী উপজেলার ১ জন, সদর জেনারেল হাসপাতালের ১ জন নার্স সহ মোট ৭ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার ২ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন, রেঞ্জ পুলিশের ২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক ও ৩ জন স্টাফসহ ৪ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ জন স্টাফ, নার্সিং কলেজের ১ জন ইনস্ট্রাক্টর, পুলিশ হাসপাতালে কর্মরত ১ জন চিকিৎসক, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত করিম কুটির এলাকার ৩ জন, কাঠপট্টি এলাকার ৩ জন, আমানতগঞ্জ, গোরস্থান রোড, বিএম কলেজ রোড, আলেকান্দা, কাউনিয়া প্রত্যেক এলাকার ২ জন করে ১০ জন, নতুন বাজার, সরদার হাউজ, রুপাতলি, বাংলাবাজার, নথুল্লাবাদ, আমতলা, মুন্সী গ্যারেজ, সিএন্ডবি প্রত্যেক এলাকার ১ জন করে ৯ জন সহ মোট ২৫ জন । উপজেলা ও সিটি কর্পোরেশন সহ আজ মোট ৫০ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ ০৩ জুন আবদুস সোবহান (৭৫) করোনা পজিটিভ ১ জন জন মারা গেছেন। অদ্যাবধি এ নিয়ে জেলায় ৪ জন করোনা পজিটিভ ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
আজ ৩ জুন এ জেলায় ৯ জন করোনা থেকে সুস্থ হয়েছে। অদ্যাবধি এ জেলায় মোট ৫৪ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493