অতিরিক্ত বাস ভাড়া আদায় ॥ বরিশালে তিনটি বাসকে ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : জুন ০৪ ২০২০, ১৭:২১
  • 723 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৪ ২০২০, ১৭:২১
  • 723 বার পঠিত
অতিরিক্ত বাস ভাড়া আদায় ॥ বরিশালে তিনটি বাসকে ২০ হাজার টাকা জরিমানা

এবার মাঠে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। প্রথম কয়েকদিন সতর্ক করার পর আজ যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ/তিনগুণ ভাড়া আদায়ের কারণে ৩টি যাত্রীবাহী বাসকে ২০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাস্ক ব্যবহার না করায় এক যাত্রীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেন।বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকারী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে বাসগুলো যাত্রী তুলছে কিনা এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া কতটা মানা হচ্ছে তা মনিটরিং করতে বরিশালের প্রশাসক ও ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নির্দেশনায় নথুল্লাবাদ এলাকায় কয়েক ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঢাকা ও চট্টগ্রামমুখী বেশ কয়েকটি বাস থামিয়ে স্বাস্থ্যবিধি পরিপালন ও মূল্য তালিকা অনুযায়ী নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে কিনা খোঁজ নেয়া হয়।
এসময় চট্টগ্রাম অভিমুখী এস এ পরিবহন ও অন্তরা পরিবহন এবং ঢাকা অভিমুখী দিদার ট্রাভেলস নামক তিনটি বাসের বেশ কয়েকজন যাত্রী নির্ধারিত ভাড়ার দ্বিগুণ/তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ করেন। এতে দেখা যায় বাসগুলোতে ৫০০/৭০০ টাকার ভাড়া প্রায় ১৫০০/১৬০০ করে নেওয়া হচ্ছে।
অভিযোগ স্বীকার করে বাস সুপারভাইজার ও চালক এজন্য মালিক পক্ষকে দায়ী করেন। এমন অপরাধে অন্তরা পরিবহনকে ১০ হাজার, দিদার ট্রাভেলস ও এস এ পরিবহনকে ৫ হাজার করে মোট ১০ হাজার জরিমানা করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493