এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপকসহ দু’জনের কারাদণ্ড

  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ১৭:৪৮
  • 1860 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ১৭:৪৮
  • 1860 বার পঠিত
এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপকসহ দু’জনের কারাদণ্ড

নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুত ও পরিবহনের দায়ে বরিশাল নগরীর পুলিশ লাইন সংলগ্ন এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের শাখা ব্যবস্থাপকসহ দুইজনকে ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৪৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে। এসময় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের গোডাউনের মধ্য থেকে ১৩টি বস্তায় প্রায় ২০ মণ পলিথিন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে পরিবেশ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক আব্দুল হালিমের নেতৃত্বে ও পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের বরিশাল নগরীর পুলিশ লাইন সংলগ্ন শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন ও পলিথিন ব্যবসায়ী মুজিবুর রহমান খন্দকার।

এদিকে এরপর এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে মৎস্য অধিদফতর পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ১১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এ ঘটনায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের বরিশাল নগরীর পুলিশ লাইন সংলগ্ন শাখার ক্যাশিয়ার বেল্লাল হোসেনকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

পরিবেশ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক আব্দুল হালিম জানান, দেশে পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, সরবরাহ ও বিক্রি নিষিদ্ধ। তারপরও এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তা পরিবহন ও মজুত রাখার খবর পেয়ে এ অভিযান চালানো হয়। এসময় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের গোডাউনের মধ্য থেকে ১৩টি বস্তায় প্রায় ২০ মণ পলিথিন জব্দ করা হয়। এ কারণে শাখা ব্যবস্থাপককে কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি পলিথিন ব্যবসায়ীকেও কারাদণ্ড দেয়া হয়েছে।

বরিশাল জেলা মৎস্য অধিদফতরের কর্মকর্তা (ইলিশ) বিমল দাস জানান, বেলা সাড়ে ১১টার দিকে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের গোডাউনের মধ্য থেকে ১০টি বস্তায় প্রায় ১১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম শামীম এ ঘটনায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের বরিশাল নগরীর পুলিশ লাইন সংলগ্ন শাখার ক্যাশিয়ার বেল্লাল হোসেনকে এক বছরের কারাদণ্ড দেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493