বরগুনায় এএসআইসহ ৮ জনের করোনা শনাক্ত

  • আপডেট টাইম : জুন ০৪ ২০২০, ১৮:০১
  • 777 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৪ ২০২০, ১৮:০১
  • 777 বার পঠিত
বরগুনায় এএসআইসহ ৮ জনের করোনা শনাক্ত

বরগুনা প্রতিনিধি : বরগুনায় নতুন করে একজন এএসআইসহ ৮ জনের করোনা ভাইরাসে পজেটিভ শনাক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. হুমায়ন শাহীন বলেন, নতুন করে একজন এএসআইসহ ৮ জন আক্রান্ত হয়েছে তাদের সংস্পর্শে যারা আসছে তাদের খোঁজ খবর নিয়ে তাদেরও নমুনা সংগ্রহ করা হবে।
বরগুনা হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে ডিএসবির একজন সদস্য, সদর উপজেলার একজন স্বাস্থ্যকর্মী, জেলা প্রশাসক অফিসের মেশিন অপারেটর ও তার স্ত্রী, সদর উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের একজন, আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ডের ২ জন, আমতলী সদর ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামের একজন ও পাথরঘাটার কাকচিড়ার এক গৃহবধূ রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৭ জনে।
বরগুনার সিভিল সার্জন আরো বলেন, জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ৭৭ জন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে মোট সুস্থ ৪৪ জন।
এদিকে, করোনায় আক্রান্ত ডিএসবি সদ্যস বলেন, পাচঁ দিন আগে আমার নমুনা সংগ্রহ করা হয়। বুধবার রাতে যে রিপোর্ট এসেছে তার সঙ্গে আমার নাম এবং ঠিকানার মিল থাকলেও বয়সের মিল নেই। আমাকে প্রথমে জানানো হয়েছে রিপোর্ট নেগেটিভ। পরে আবার জানতে পারি রিপোর্ট পজেটিভ। তবে আমি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493