নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরনের দায়ে দুই জেলে আটক

  • আপডেট টাইম : জুন ০৫ ২০২০, ১৯:৫৮
  • 748 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৫ ২০২০, ১৯:৫৮
  • 748 বার পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরনের দায়ে দুই জেলে আটক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,।। পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে সাগর থেকে মাছ আহরনের দায়ে ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে তীরে ফেরার পথে মহিপুর থানা পুলিশ তাদেরকে আটক করে। আটকৃতরা জেলেরা হলো হানিফ (৪০) ও সাগর (২০)। তাদের বাড়ি কুয়াকাটায় বলে পুলিশ সুত্রে জানা গেছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে ট্রলারসহ দুই জেলেকে আটক করা হয়েছে। এসময় প্রায় ২০০ কেজি চিংড়ি মাছ ও বেশ কিছু জাল জব্দ করা হয়। আটককৃত জেলেদের দশ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া ট্রলারটিকে আগামী ২৩ জুলাই পর্যন্ত মালিকের ঘাটে জব্দ রাখা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহ জানান, ১৯৮৩ এর বিধি ১৯ (এ) লঙ্ঘন করে মাছ আহরন করায় আটককৃত জেলেদের জরিমানা করা হয়েছে। জব্দকৃত মাছ মাছ নিলামে বিক্রি হয়েছে। তবে জেলেদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয় বলে তিনি জানিয়েছেন ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493