ব্যবহার না করলেই অ্যাকাউন্ট ডিলিট!

  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ১৮:০৮
  • 1052 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ১৮:০৮
  • 1052 বার পঠিত
ব্যবহার না করলেই অ্যাকাউন্ট ডিলিট!

ছয় মাসের বেশি সময় ধরে ব্যবহার না করা বা ইনঅ্যাক্টিভ থাকা অ্যাকাউন্টগুলো মুছে দেবে টুইটার। আগামী ১১ ডিসেম্বরের পর থেকে ইনঅ্যাক্টিভ থাকা অ্যাকাউন্টগুলো মুছতে শুরু করবে টুইটার।

তবে যারা এর আগে একবারের জন্য হলেও লগ ইন করবেন তাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হিসেবে বিবেচিত হবে।

তাই আপনার অ্যাকাউন্টটি সচল রাখতে শুধুমাত্র লগ ইন করলেই হবে, কোনও পোস্ট দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু নির্ধারিত সময়ের আগে লগ ইন না করলে টুইটারে ইউজার নেম অন্য ইউজারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

টুইটার থেকে বিপুল পরিমাণ ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট মুছে দেওয়ার কার্যক্রম এবারই প্রথম। এর আগে ভুয়া অ্যাকাউন্ট এবং গুজব ছড়ানোর দায়ে কিছু চিহ্নিত অ্যাকাউন্ট বাতিল করেছে টুইটার।

টুইটারের একজন মুখপাত্র জানান, এই প্রক্রিয়ার ফলে ব্যবহারকারীরা টুইটার নির্ভরযোগ্য তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। গত ৬ মাস ধরে ইনঅ্যাক্টিভ থাকা ইউজারদেরকে ই-মেইলে সতর্কবার্তা পাঠিয়েছে টুইটার।

ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট বাতিল প্রক্রিয়াটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের বাইরের ইউজারদের দিয়ে শুরু করা হবে। এছাড়া ভবিষ্যতে যে সব অ্যাকাউন্ট থেকে পোস্ট হয় না সে বিষয়েও তারা নজরদারি করবে বলে জানানো হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493