১০ বছর পূর্তিতে এমপিওভুক্ত শিক্ষকদের উচ্চতর গ্রেড দেয়ার নির্দেশ

  • আপডেট টাইম : জুন ০৭ ২০২০, ১৮:৩৭
  • 842 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৭ ২০২০, ১৮:৩৭
  • 842 বার পঠিত
১০ বছর পূর্তিতে এমপিওভুক্ত শিক্ষকদের উচ্চতর গ্রেড দেয়ার নির্দেশ

অবশেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উচ্চতর স্কেল নিয়ে সৃষ্ট জটিলতার নিরসন হচ্ছে। এমপিও নীতিমালা অনুযায়ী চাকরির ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাবেন শিক্ষকরা। তবে, উচ্চতর গ্রেড/স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের করা একটি মামলা চলমান থাকায় চাকরির ১৬ বছর পুর্তিতে দ্বিতীয় উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়টি আটকে থাকলো। সম্প্রতি বিষয়টি স্পষ্ট করে একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়। স্পষ্টীকরণ চিঠির প্রেক্ষিতে শিক্ষকদের ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন দৈনিক শিক্ষাডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়টি আটকে ছিল। এমপিও নীতিমালা ১০ বছর পূর্তি এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেয়ার কথা ছিল। তবে বিষয়টি নিয়ে কিছুটা কনফিউশন থাকায় গত মার্চ মাসে অর্থ মন্ত্রণালয়ের কাছে বিষয়টির স্পষ্টীকরণ চেয়ে চিঠি দেয়া হয়। সম্প্রতি বিষয়টি স্পষ্ট করে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়। চিঠিতে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চাকরির ১০ বছর পূর্তিতে শিক্ষকরা জাতীয় পে স্কেল অনুযায়ী উচ্চতর স্কেল পাবেন। তবে, চাকরি ১৬ বছর পূর্তিতে শিক্ষকদের উচ্চতর স্কেল প্রাপ্তির নিয়ে আদালতে একটি মামলা চলমান আছে। তাই এ বিষয়ে তাদের কিছুই করার নেই।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493