রাস্ট্রীয় মর্যাদায় সাহান আরা বেগমের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম : জুন ০৮ ২০২০, ১৩:৪৯
  • 773 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৮ ২০২০, ১৩:৪৯
  • 773 বার পঠিত
রাস্ট্রীয় মর্যাদায় সাহান আরা বেগমের দাফন সম্পন্ন

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা), সাবেক চীফ-হুইপ ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মীনি ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মাতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা বেগমের ২য় জানাজা নামাজ অনুষ্ঠিত।

আজ সোমবার সকাল ৮ টার বরিশাল মুসলিম গোরস্থান আনজুমান-ই হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে ২য় জানাজা নামাজ শেষে মুসলিম গোরস্থানে তার দাফন কার্য শেষ করা হয়। এরআগে তাকে রাস্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

সামাজিক দূরত্ব নিশ্চিত করে জানাজায় মরহুমার স্বামী সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, ছেলে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, ছেলে আওয়ামী লীগ নেতা মঈন আব্দুল্লাহ, আশিক আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুসসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাহান আরা আবদুল্লাহ। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ১ কন্যা এবং নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493