সাংবা‌দিক মোশারেফ হো‌সেনর চি‌কৎসার জন্য প্র‌তিমন্ত্রীর ২ লাখ টাকার অনুদান

  • আপডেট টাইম : জুন ০৮ ২০২০, ১৮:০৬
  • 907 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৮ ২০২০, ১৮:০৬
  • 907 বার পঠিত
সাংবা‌দিক মোশারেফ হো‌সেনর চি‌কৎসার জন্য প্র‌তিমন্ত্রীর ২ লাখ টাকার অনুদান

চি‌কিৎসায় আ‌র্থিক সহায়তা দি‌য়ে বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক আজকের বার্তা প‌ত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসেনের পা‌শে দা‌ড়ি‌য়ে‌ছেন ব‌রিশাল-৫ (সদর) আস‌নের সংসদ সদস্য ও পা‌নি সম্পদ প্র‌তিমন্ত্রী ক‌র্নেল (অব.) জা‌হিদ ফারুক শামীম-এম‌পি।

মোশাররফ হোসেনের চিকিৎসার জন্য নগদ দুই লাখ টাকা মানবিক সহায়তা প্রদান করেছেন পা‌নি সম্পদ প্র‌তিমন্ত্রী ক‌র্নেল (অব.) জা‌হিদ ফারুক শামীম-এম‌পি। যারমধ্য দি‌য়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন কর‌লেন প্র‌তিমন্ত্রী।

পারিবারিক সূত্রে জানাগেছে, সম্প্রতি কিডনি জনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন আজকের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. মোশাররফ হোসেন।

তাকে ঢাকার জাতীয় কিডনি ইনস্টিটিউন্ড এন্ড রিসার্স সেন্টারে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। সেখানে চিকিৎসা শেষ করে তাকে বরিশালে নিয়ে আসা হয়। পরবর্তী কোভিড-১৯ পরীক্ষায় তার শরীরে করোনা ধরা পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে পুনরায় ঢাকায় নিয়ে চিকিৎসা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে তার চিকিৎসা সহায়তায় মোশাররফ হোসেন এর পাশে এসে দাঁড়ান পা‌নি সম্পদ প্র‌তিমন্ত্রী ক‌র্নেল (অব.) জা‌হিদ ফারুক শামীম-এম‌পি। চিকিৎসা সহায়তার অংশ হিসেবে সোমবার (৮ জ‌ুন) মোশারফ হোসেন এর ভাই কে.এম এনায়েত হোসেন এর হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন তি‌নি।

আ‌র্থিক সহায়তা প্রদানকা‌লে ব‌রিশাল নগরীর পা‌নি উন্নয়ন বো‌র্ডের রেস্টহাউ‌জে মন্ত্রীর সা‌থে উপ‌স্থিত ছি‌লেন সি‌নিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার ও দৈ‌নিক আজকের পরিবর্তন প‌ত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ উপস্থিত ছিলেন।

উপ‌স্থিত ছি‌লেন আওয়ামীলীগ নেতা মাহামুদুল হক খান মামুন, ‌জেলা ছাত্রলী‌গের সি‌নিয়র সহ সভাপ‌তি জোবা‌য়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন ও মহানগর ছাত্রলীগের নেতা মাহাদুর রহমান মাহাদ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493