বরগুনায় চাল চুরির সময় খাদ্যগুদাম কর্মকর্তাসহ সাতজন গ্রেপ্তার

  • আপডেট টাইম : জুন ০৯ ২০২০, ২১:৩৮
  • 785 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৯ ২০২০, ২১:৩৮
  • 785 বার পঠিত
বরগুনায় চাল চুরির সময় খাদ্যগুদাম কর্মকর্তাসহ সাতজন গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি : বরগুনা শহরের মাদ্রাসা সড়কের খাদ্য বিভাগের গোডাউন থেকে মঙ্গলবার রাত ৩টায় গুদাম কর্মকর্তা মামুনুর রশিদ বিপ্লব, নৈশপ্রহরী শাহিন, সুইপার কাম গাড়ির চালকসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে অভিযান চালায় বরগুনার ডিবি পুলিশ। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২২টি বস্তায় ৫৯৪ কেজি চাল এবং আলামত হিসেবে ১টি চার্জার লাইট, ৩টি লোহার হুক, দুইটি বোঙ্গা সুঁই ও প্রায় আধা কেজি সুতলী উদ্ধার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ ঘটনার সাথে সম্পৃক্ত আরও বেশ কয়েকজন খাদ্যগুদাম থেকে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার ভোর রাতে বরগুনা খাদ্যগুদাম থেকে বরগুনা থানায় নেওয়া হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বরগুনা সদর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিপ্লব (৪২), জেলা খাদ্য নিয়ন্ত্রকের গাড়ি চালক মো. মাসুম বিল্লাহ (৩৫), নিরাপত্তা প্রহরী আব্দুর রহমান (৩৫) ও মো. শাহিন (৩৭)। খাদ্য গুদামের শ্রমিক মো. ফোরকান মুসুল্লি (৩২), বিনয় (৫৫) এবং আ. সোবহান (৬০)। এ ঘটনায় বরগুনা জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন তালুকদার বাদি হয়ে এই সাতজনকে আসামি করে বরগুনা থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহজাহান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বরগুনা খাদ্যগুদামে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে বরগুনার জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান। নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় ঘটনাস্থল পরিদর্শন করে জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন তালুকদারকে ঘটনাস্থলে আসতে বলেন। পরবর্তীতে ঘটনার বিস্তারিত জেনে জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন তালুকদার বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃত খাদ্য গোডাউন কর্মকর্তা মামুনুর রশিদ বিপ্লব চুরির অভিযোগ অস্বীকার করে বলেন, করোনার শুরু থেকে খাদ্য বিভাগ সরকারি নির্দেশনায় রাতদিন কাজ করে যাচ্ছে। গোডাউন থেকে প্রতিদিন হাজার হাজার টন চাল বিতরণ হচ্ছে। রাতে গোডাউনের এলোমেলো বস্তা সরিয়ে পরিস্কারের সময় পরিকল্পিত ভাবেই আমাদেরকে আটক করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493