বরিশালে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সর্বোচ্চ শনাক্ত ৯৮

  • আপডেট টাইম : জুন ১১ ২০২০, ২১:৩৪
  • 977 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১১ ২০২০, ২১:৩৪
  • 977 বার পঠিত
বরিশালে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সর্বোচ্চ শনাক্ত ৯৮

অনলাইন ডেস্ক।। গত চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন আরও ৯৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১৪ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত বরিশাল জেলায় ৫৮ জন। এছাড়াও পটুয়াখালি জেলায় ৩০ জন, ভোলা জেলায় ২ জন, বরগুনা জেলায় ৩ জন ও ঝালকাঠি জেলায় ৫ জন আক্রান্ত হয়েছে।

চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে।

মৃত ২ জনের একজন বরিশাল জেলার বাসিন্দা ও অন্যজন ঝালকাঠি জেলার বাসিন্দা।

এই সময়ে নতুন করে সুস্থ হয়েছে ১৩ জন । এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ৩৩৩ জন।

১২১৪ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ আক্রান্ত ৭৫৮ জন, পটুয়াখালীতে ১১৩ জন, ভোলায় ৭৬ জন, পিরোজপুরে ৯৪ জন, বরগুনায় ৮৭ জন ও ঝালকাঠিতে ৭৫ জন।

এমন তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

এ সময়ে তিনি বলেন, বরিশাল বিভাগে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। লকডাউন উঠে যাওয়ার পর পর এ বিভাগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

তিনি আরো বলেন, বরিশাল ইতোমধ্যে রেড জোনের আওতায় এসেছে। তাই দ্রুত লকডাউন কার্যকর না হলে রোগীর সংখ্যা আরো বাড়বে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493