বরিশালে নতুন ৫২ জনের করোনা শনাক্ত

  • আপডেট টাইম : জুন ১২ ২০২০, ১২:৪৬
  • 1016 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১২ ২০২০, ১২:৪৬
  • 1016 বার পঠিত
বরিশালে নতুন ৫২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক ॥ চিকিৎসক, নার্স ও পুলিশের সদস্যসহ বরিশালে নতুন করে ৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল জেলায় মোট ৮১০ জনের করোনা শনাক্ত হলো।
এছাড়া বৃহষ্পতিবার (১১ জুন) ২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থতা লাভ করেছে। ফলেএ পর্যন্ত বরিশাল জেলায় মোট ১২৭ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

অপরদিকে ৯ জুন ভোররাতে আনোয়ার হোসেন নামে মৃত্যু হওয়া চিকিৎসকের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসায় এ জেলায় মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাড়িয়েছে ১০ জনে। মৃত আনোয়ার হোসেন বরিশাল নগরের বেসরকারি রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক ছিলেন।

বৃহষ্পতিবার (১০ জুন) দিবাগত রাতে জেলা
প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, বরিশাল জেলায় নতুন আক্রান্ত ৫১ জনের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৩ জন সদস্যসহ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ৩ জন নার্স, ১ জন মেডিকেল টেকনোলজিষ্ট, ২ জন স্টাফ, জেনারেল (সদর) হাসপাতালের ১ জন চিকৎসক রয়েছেন। বাকীদের মধ্যে বরিশাল নগরের হাটখোলা, বাজাররোড, আলেকান্দা, ভাটিখানা, বটতলা, সাগরদী, রুপাতলী, মুন্সী গ্যারেজ, কাউনিয়া, পলাশপুর, হাসপাতাল রোড, চাঁদমারি, কাশিপুর, বগুরা রোড, ফকিরবাড়ি, মেডিকেল স্টাফ কোয়ার্টার এলাকার ২০ জন রয়েছেন। অপরদিকে বাবুগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, বাকেরগঞ্জ, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার ২১ জন রয়েছেন। যারমধ্যে মেহেন্দিগঞ্জ উপজেলায় ১ জন পুলিশ সদস্য রয়েছেন।

বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই নতুন শনাক্ত হওয়া ওই ৫১ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।

উল্লেখ্য বরিশাল জেলায় মোটা আক্রান্তদের মধ্যে ২১৭ জন নারী ও ৫৯৩ জন পুরুষ রয়েছেন। যাদের মধ্যে শূন্য থেকে ২০ বছর পর্যন্ত ৪৪ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত ৬২১ জন এবং পঞ্চাশোর্ধ ১৪৫ জন ব্যক্তি রয়েছেন। এছাড়া গোটা জেলার মধ্যে এ পর্যন্ত বরিশাল নগরে ৬২৯ জন, সদর উপজেলায় ১৬ জন, বাবুগঞ্জে ৩২ জন, উজিরপুরে ২৯ জন, মেহেন্দীগঞ্জে ১৫ জন, বাকেরগঞ্জে ২৬ জন, হিজলায় ৬ জন, মুলাদীতে ১২ জন, বানারীপাড়ায় ১৯ জন,
আগৈলঝাড়ায় ১০ জন এবং গৌরনদীতে ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493