বরিশালে আজ করোনায় সর্বোচ্চ শনাক্ত ৯৫, মৃত্যু ৪

  • আপডেট টাইম : জুন ১৩ ২০২০, ১৪:৫৭
  • 1048 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৩ ২০২০, ১৪:৫৭
  • 1048 বার পঠিত
বরিশালে আজ করোনায় সর্বোচ্চ শনাক্ত ৯৫, মৃত্যু ৪

অনলাইন ডেস্ক।। গত চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ৯৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একইদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৪ জনের।

এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯৩ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত বরিশাল জেলায় ৫২ জন। পরবর্তীতে রয়েছে পটুয়াখালি জেলায় ৩০ জন, ভোলা জেলায় ৪ জন, পিরোজপুর জেলায় ৩ জন, বরগুনা জেলায় ৩ জন ও ঝালকাঠি জেলায় ৩ জন আক্রান্ত হয়েছে।

চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

মৃত একজন বরিশাল ও বাকী তিন জন পটুয়াখালি জেলার বাসিন্দা।

এই সময়ে নতুন করে সুস্থ হয়েছে ১৩ জন । এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ৩৬৯ জন।

১৩৯৩ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ আক্রান্ত ৮৬২ জন, পটুয়াখালীতে ১৫৫ জন, ভোলায় ৯০ জন, পিরোজপুরে ১০২ জন, বরগুনায় ১০৩ জন ও ঝালকাঠিতে ৮১ জন। এমন তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

বরিশাল জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন, জেলা পুলিশের ৩ জন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ১ জন, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্স ২ জন, স্টাফ ১ জন, ২ জন ব্যাংক কর্মী নতুন শনাক্ত হয়েছে।

এছাড়াও নগরীর কাশীপুর এলাকায় ৭ জন, রুপাতলি এলাকায় ৪ জন, প্যারারা রোড এলাকায় ৩ জন, কাউনিয়া এলাকায় ৩ জন, নাজির মহল্লা এলাকায় ২ জন, বগুড়া রোড এলাকায় ২ জন, আলেকান্দা, চকবাজার, বটতলা, পুলিশ লাইন, সদর হাসপাতাল রোড, ভাটিখানা, উপজেলা পরিষদ এলাকায় ১ জন করে ৭ জন এবং সদর উপজেলায় ২ জন, উজিরপুরে ১ জন ও বানারীপাড়ায় ১ জন, গৌরনদীতে ৪ জন, বাবুগঞ্জে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ সময়ে ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বরিশাল বিভাগে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। লকডাউন উঠে যাওয়ার পর পর এ বিভাগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

তিনি আরো বলেন, বরিশাল ইতোমধ্যে রেড জোনের আওতায় এসেছে। তাই দ্রুত লকডাউন কার্যকর না হলে রোগীর সংখ্যা আরো বাড়বে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493