ঢাকায় আসছেন ক্যাটরিনা ও অরিজিৎ সিং

  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ২২:১৯
  • 1069 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ২২:১৯
  • 1069 বার পঠিত

বিপিএলের সপ্তম আসরের পর্দা উঠবে আগামী ১১ ডিসেম্বর। তবে ম্যাচ শুরুর তিন দিন আগে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এ আয়োজনে অংশ নেবেন বলিউড তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও সংগীতশিল্পী অরিজিৎ সিং। পাশাপাশি বি-টাউনের তারকা সালমান খানেরও অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন দেশি-বিদেশি তারকারা। সে ধারাবাহিকতায় বলিউড তারকারা এ আয়োজনে পারফর্ম করবেন। পাশাপাশি দেশীয় তারকা শিল্পীদেরও পরিবেশনা থাকছে। এ তালিকায় আছেন জেমস, মমতাজসহ অনেক তারকা।

এবারের বিপিএল হবে নতুন আঙ্গিকে; ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামে। আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে উদ্বোধন অনুষ্ঠান। টুর্নামেন্টের বেশিরভাগ খেলা অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। মিরপুর ছাড়াও চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী এবং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেও খেলা অনুষ্ঠিত হবে।

আগামী ১১ ডিসেম্বর শুরু হতে যাওয়া সপ্তম আসরের পর্দা নামবে ১৭ জানুয়ারি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493