করোনায় আক্রান্ত মির্জাগঞ্জের করোনা যোদ্ধা ওসি রফিকুল ইসলাম, সকলের দোয়াপ্রার্থী

  • আপডেট টাইম : জুন ১৭ ২০২০, ০০:২৫
  • 921 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৭ ২০২০, ০০:২৫
  • 921 বার পঠিত
করোনায় আক্রান্ত মির্জাগঞ্জের করোনা যোদ্ধা ওসি রফিকুল ইসলাম, সকলের দোয়াপ্রার্থী

অনলাইন ডেস্ক।। বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম বার এর  নির্দেশ ও পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নেতৃত্ব  কাজ করছে জেলার সকল সদস্যরা। প্রচার প্রচারণার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ।

জেলার সকল থানা এলাকায় দিন রাত এক করে কাজ করে যাচ্ছে থানা পুলিশ। অন্যান্য থানাগুলোর ন্যায় পিছিয়ে নেই মির্জাগঞ্জ থানাধীন কাঠালতলী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে কাঁঠালতলী  কর্মরত পুলিশ সদস্যরা আন্তরিক ভাবে কাজ করছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য

লগডাউন কার্যকর করতে ও  কাঁঠালতলীবাসীকে নিরাপদ রাখতে সকলের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছিলেন ওসি মোঃ রফিকুল ইসলাম ।থানা এলাকায়  জনসচেতনতা সৃষ্টির জন্য হ্যান্ড মাইক দিয়ে প্রচার প্রচারণার পাশাপাশি  করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন নিরলসভাবে।

করোনা ভাইরাস থেকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে হঠাৎ করোনায় আক্রান্ত হয়েছেন করোনা যোদ্ধা নিজেই । তিনি হলেন  কাঁঠালতলী পুলিশ তদন্ত কেন্দ্রের  ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম।

যে মানুষটি  নিজের জীবনের কথা চিন্তা না করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় কাজ করেছেন, সে নিজেই আজ করোনায় আক্রান্ত।

এ বিষয় মোবাইল ফোনে ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে  আমি বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম।

১৫ই জুন আমাকে ঢাকায় রেফার করা হয়েছে। বর্তমানে আমি  ইমপালস হাসপাতালে ভর্তি আছি। আমার শরীর ভালো আছে। তাছাড়া এখানে খুব ভালো ও উন্নতমানের চিকিৎসা হয়।

তিনি আরও বলেন, অসুস্থতার খবর শুনে অনেকেই ফোন করে খোঁজ খবর নিয়েছেন সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি । পাশাপাশি  সবাই আমার ও সকল পুলিশ সদস্যদের জন্য দোয়া করবেন। আমি যেন তারাতাড়ি সুস্থ হয়ে আবার কাঁঠালতলী বাসীসহ মানুষের সেবা করতে পারি। মানবিক কাজের মাধ্যমে আমরা পুলিশ বাহিনী  মানুষের যে ভালোবাসা পেয়েছি সেটা যেন বজায়  রাখতে পারি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493