লগ ডাউন ঘোষনার আগেই বরিশালে ব্যাংকের সব শাখা বন্ধ ঘোষণা ॥ জন দুর্ভোগ চরমে

  • আপডেট টাইম : জুন ১৭ ২০২০, ১৭:৫৫
  • 850 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৭ ২০২০, ১৭:৫৫
  • 850 বার পঠিত
লগ ডাউন ঘোষনার আগেই বরিশালে ব্যাংকের সব শাখা বন্ধ ঘোষণা ॥ জন দুর্ভোগ চরমে

জিয়া শাহীন ॥ বরিশালের ২৭টি ওয়ার্ড রেড জোন হিসাবে ঘোষণা করার পরপরই বন্ধ হয়ে গেছে বরিশালের বিভিন্ন ব্যাংকের শাখা অফিসগুলো। অথচ রেড জোন এলাকা লগডাউনই হয়নি এখন পর্যন্ত। সব অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল খোলা রয়েছে। বিপরিতে ব্যাংকের শাখা অফিসহুলো আকস্মিক বন্ধ থাকায় জন দুর্ভোগ চরমে উঠেছে।
বরিশালসহ সারা দেশে কোরানা পরিস্থিতি মারাত্বক আকার ধারণ করায় সরকার দেশের বিভিন্ন জেলা উপজেলাগুলোর আক্রান্ত স্থানগুলোকে রেডজোন হিসাবে ঘোষনা করে। বরিশালের ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৭টি এই রেড জোনে পড়ে। রেডজোন এলাকায় চলাচল সীমিত করে বেশ কিছু নির্দেশনা জারি করে স্বাস্থ্য মন্ত্রনালয়। এর মধ্যে অন্যতম ছিল ফার্মেসী ও হাসপাতাল, ডায়াগনস্টিক ছাড়া সব বন্ধ থাকবে। রেড জোন এলাকার মধ্যে ব্যাংকের সব শাখা অফিসগুলো বন্ধ থাকবে। তবে প্রয়োজনে ১২টা পর্যন্ত খোলা রাখা যেতে পারে।
বরিশালের ২৭টি ওয়ার্ড রেড জোনে পড়লেও গতকাল পর্যন্ত কোন ওয়ার্ডে লগ ডাউন হয়নি। লগ ডাউন না হলেও হঠাৎ করে ব্যাংকের সব শাখা বন্ধ হয়ে গেছে। বিশেষ করে সোনালী ব্যাংকের শাখাগুলো বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বরিশাল শিক্ষা বোর্ড এই পরিস্থিতিতেও স্কুলের অফিস খোলা রেখে ৯ম শ্রেণীর নিবন্ধনের নির্দেশ দেয়। নিবন্ধনের টিটি কাটার সর্বশেষ তারিখ ২০জুন। সেটা শনিবার হওয়ায় আহ বৃহস্পতিবারই শেষ দিন। টিটি কাটার নির্দেশ রয়েছে সোনালী ব্যাংকের শাখা অফিস থেকে কর্পোরেট অফিস বরাবর। গতকাল বরিশালের সোনালী ব্যাংকের কোন শাখা অফিস খোলা না থাকায় হয়রান হয়ে পড়েন শিক্ষকরা। একদিকে শিক্ষা বোর্ডের চোখরাঙ্গানী, অপর দিকে ব্যাংকের লগডাউনের দোহাই- এই দুয়ের মাঝে পড়ে চরম হয়রানীতে পড়েছে মানুষ। অপরা দিকে বয়স্কভাতাসহ বিভিন্ন ভাতাও তুলতে পারছেন না কেউ।
সোনালী ব্যাংক কর্পোরেট শাখার ডিজিএম বাসুদেব দাস জানান, আমরা স্বাস্থ্য বিভাগের চিঠি পেয়েছি। বাংলাদেশ ব্যাংকেরও নির্দেশনা রয়েছে। রেড জোন এলাকার শাখা ব্যাংকগুলো বন্ধ থাকবে। তবে জেলা প্রশাসন যদি মনে করে তবে ১২টা পর্যন্ত সীমিত আকারে লেনদেন হতে পারে। সে রকম কোন নির্দেশনা তারা পাননি এখন পর্যন্ত। নগরী লগডাউন হয়নি কিন্তু ব্যাংক বন্ধ- বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, লগ ডাউন বাস্তবায়ন করবে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। আমরা চলি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493