বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনা আক্রান্ত

  • আপডেট টাইম : জুন ১৭ ২০২০, ১৮:৪২
  • 770 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৭ ২০২০, ১৮:৪২
  • 770 বার পঠিত
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনা আক্রান্ত

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৭ জুন) করোনা শনাক্তকরণ পরীক্ষায় তার পজিটিভ এসেছে। তিনি বুধবারই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হবেন বলে জানা গেছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকশি। তিনি বলেন, বাণিজ্যমন্ত্রীর আজ করোনা টেস্টে পজিটিভ এসেছে। তিনি আজই রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে ভর্তি হবেন।

লতিফ বকশি বলেন, বাণিজ্যমন্ত্রী নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ নমুনায় করোনা পজিটিভ এসেছে। কিন্তু শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে মঙ্গলবার (১৬ জুন) করোনা ভাইরাসে আক্রান্ত হন দুই সংসদ সদস্য। তারা হলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এবং গণফোরামের নেতা মোকাব্বির খান।

এদিকে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

বাণিজ্যমন্ত্রীকে নিয়ে মোট ১২ জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে ১৪ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। এরও আগে আওয়ামী লীগ নেতা এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও করোনা আক্রান্ত হয়ে যান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493