বাউফলে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, একজনের মৃত্যু

  • আপডেট টাইম : জুন ১৮ ২০২০, ১২:১৮
  • 762 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৮ ২০২০, ১২:১৮
  • 762 বার পঠিত
বাউফলে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, একজনের মৃত্যু

লঞ্চের সাথে ধাক্কা লেগে একটি খেয়ানৌকা ডুবে আনোয়ার হোসেন খান (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আসলাম শরীফ (৩৭) ও জান্নাতুল ফেরদৌস (২২) নামের এক দম্পতি নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে বাউফলের নুরাইনপুর লঞ্চ ঘাটের আলগী নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-কালাইয়াগামী এমভি ঈগল ৪ নামের একটি যাত্রীবাহী দোতলা লঞ্চ ঘটনার দিন সকাল সাড়ে ৫টার দিকে নুরাইনপুর পন্টুনে ঘাট দেয়। এ সময় বিপুলসংখ্যক যাত্রী ওই ঘাটে নামেন। এর মধ্যে ১০-১২ জন যাত্রী পন্টুনের দক্ষিণপাশে একটি পাকা ঘাটলা দিয়ে খেয়া নৌকায় উঠে অপর পারে (ভড়িপাশা) যাওয়ার সময় প্রচণ্ড স্রোতের মধ্যে পড়ে খেয়ানৌকাটি লঞ্চের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় খেয়া নৌকার অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠেতে সক্ষম হলেও আনোয়ার হোসেন খান, আসলাম শরীফ ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস তলিয়ে যান। এর মধ্যে স্থানীয়লোকজন আনোয়ার হোসেন খানের লাশ উদ্ধার করেছে। আসলাম শরীফ ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবরিদল ঘটনাস্থলে এসে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালাচ্ছেন। মৃত ও নিখোঁজ দম্পতির বাড়ি কেশবপুর ইউনিয়নের ভড়িপাশা গ্রামে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493