রজনীকান্তকে প্রাণনাশের হুমকি

  • আপডেট টাইম : জুন ২০ ২০২০, ১৮:২৭
  • 812 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২০ ২০২০, ১৮:২৭
  • 812 বার পঠিত
রজনীকান্তকে প্রাণনাশের হুমকি

সুপারস্টার রজনীকান্তকে বোমা মেরে উড়িয়ে দেয়া হবে। এমনই হুমকি বার্তা পেয়ে অভিনেতার নিরাপত্তা বাড়ালো চেন্নাই পুলিশ। তবে কে বা কারা এই অভিনেতার প্রাণনাশের হুমকি দিয়েছে তা জানা যায়নি। রজনীকান্তের চেন্নাইয়ের বাসভবনে বোমা মারার হুমকি পেয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। গোটা বাড়ি ঘিরে ফেলা হয়। স্নিফার ডগ ও বম্ব ডিটেকটর এনে চলে তল্লাশি। তল্লাশি চলে অভিনেতার বাড়ির বাইরেও। বৃহস্পতিবার স্থানীয় কিছু টিভি চ্যানেল দাবি করে রজনীকান্তের বাড়িতে বোমা রাখা হয়েছে।
প্রাণনাশের হুমকি পেয়েছেন অভিনেতা। এই খবরে সুপারস্টারের হাজারেরও বেশি ভক্ত তার বাড়ির চারিদিকে জড়ো হয়। তাদের সরিয়ে তল্লাশি অভিযান চালানো দুষ্কর হয়ে ওঠে পুলিশের পক্ষে। তবে কোনো বিস্ফোরক উদ্ধার হয়নি। যদিও গোটা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ বিষয়ে রজনীকান্ত কোন মন্তব্য করেননি। তবে তার ম্যানেজার জানিয়েছেন, রজনীকান্ত প্রাণনাশের হুমকি পেয়েছেন এটা সত্যি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আপাতত এর বেশি বলা যাচ্ছে না।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493