সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে শুকতারা খেলাঘর আসরের শোক

  • আপডেট টাইম : জুন ২০ ২০২০, ১৯:৩৩
  • 776 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২০ ২০২০, ১৯:৩৩
  • 776 বার পঠিত
সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে শুকতারা খেলাঘর আসরের শোক

নিজস্ব প্রতিবেদক।। আমাদের বাতিঘর সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে শুকতারা খেলাঘর আসরের কমিটির পক্ষ থেকে সভাপতি এডভোকেট গোলাম সরোয়ার রাজিব এবং সাধারণ সম্পাদক আল আমিন শাকিল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।

একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন সংগঠনের একজন পুরোধা ব্যক্তি, ভাষা সৈনিক সাংবাদিক কামাল লোহানী (তাঁর প্রকৃত নাম- আবু নাইম মোহা. মোস্তফা কামাল খান লোহানী) আর আমাদের মাঝে নেই। আজ ২০.০৬.২০২০খ্রি. তারিখ সকাল ১০:১৫টায় তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন।তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন এবং স্বাধীন বাংলা বেতারের বার্তা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছিলেন।

মৃত্যুর সময় তিনি উদীচী শিল্পীগোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা পদে ছিলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই বার মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন কামাল লোহানী। ছায়ানটের সম্পাদক ছিলেন পাঁচ বছর।

সাংবাদিক কামাল লোহানী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া গ্রামের খান মনতলা গ্রামে ১৯৩৪ সালের জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। সাংবাদিক কামাল লোহানী ফুসফুস ও কিডনি জটিলতার পাশাপাশি হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যাতে ভুগে গত ১৭ মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তার করোনাভাইরাস সংক্রমণও ধরা পড়ে। আমরা তার তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493