সাহারা খাতুনের অবস্থা শঙ্কামুক্ত না হলেও কিছুটা উন্নতির দিকে

  • আপডেট টাইম : জুন ২১ ২০২০, ০৯:০৫
  • 767 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২১ ২০২০, ০৯:০৫
  • 767 বার পঠিত
সাহারা খাতুনের অবস্থা শঙ্কামুক্ত না হলেও কিছুটা উন্নতির দিকে

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত না হলেও কিছুটা উন্নতির দিকে।

ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে শনিবার রাত ১টার সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান এ তথ্য জানান।তিনি বলেন, গতকালকের তুলনায় তার শারীরিক অবস্থা আজকে একটু ভালো। উনি এখন আস্তে আস্তে একটু কথা বলতে পারছেন। এখনও আইসিইউতে আছেন তিনি। গতকালের চেয়ে আজকে প্রেশারটা ওষুধ ছাড়াই স্বাভাবিক আছে।

এর আগে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত ২ জুন দিবাগত রাতে সাহারা খাতুনকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দফায় দফায় করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট এসেছে তার।

মূলত বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়েই তিনি হাসপাতালে ভর্তি হন। জ্বর, অ্যালার্জিরসহ তার নানাবিধ শারীরিক সমস্যা রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493