করোনায় বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজও স্থগিত

  • আপডেট টাইম : জুন ২৩ ২০২০, ১৫:১৬
  • 799 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২৩ ২০২০, ১৫:১৬
  • 799 বার পঠিত
করোনায় বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজও স্থগিত

করোনার কারণে আগেই শঙ্কায় ছিল নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর। আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশে দুই টেস্টের সিরিজ খেলার কথা ছিল কিউইদের। করোনা মহামারির কারণে নির্ধারিত সময়ে হচ্ছে না এই সিরিজটি। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, স্থগিত ঘোষণা করা হয়েছে এই সিরিজ। পরে কোনও সময় সিরিজটি অনুষ্ঠিত হবে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় সিরিজটি হওয়ার কথা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেছেন, ‘বর্তমানে করোনার যে পরিস্থিতি দৃশ্যমান তাতে আগস্টে প্রস্তুতির বিচারে সিরিজটি আয়োজন চ্যালেঞ্জিংই। তাই ক্রিকেটার, স্টাফসহ সংশ্লিষ্টদের সুরক্ষার বিষয়ে আমরা কোনও ধরনের ঝুঁকি নিতে পারি না।’ পরিস্থিতি বিবেচনায় নিয়েই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড যৌথভাবে সিরিজটি পেছানোর সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতি যৌক্তিকভাবে মেনে নেওয়ায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানিয়েছে বিসিবি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493