ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধাসহ দুজনের মৃত্যু

  • আপডেট টাইম : জুন ২৩ ২০২০, ১৮:২৪
  • 780 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২৩ ২০২০, ১৮:২৪
  • 780 বার পঠিত
ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধাসহ দুজনের মৃত্যু

ঝালকাঠিতে সর্দি, কাশি ও বুকে ব্যথা নিয়ে আজ মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধাসহ দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন, মোয়াজ্জেম হোসেন পাটোয়ারী (৬৭) ও রেনু বেগম (৪০)।

মোয়াজ্জেম হোসেন শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসায় মারা যান। তিনি মুক্তিযোদ্ধা ও পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মচারী। এক সপ্তাহ ধরে তিনি জ্বর, কাশি ও বুকে ব্যথায় ভুগছিলেন। অন্যদিকে রেনু বেগম কাঠালিয়া উপজেলার জয়খালী গ্রামের গৃহবধূ ছিলেন। তাঁর ৮ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট ছিল। রেনু বেগম জয়খালী গ্রামের মৌজে আলীর স্ত্রী। স্বাস্থ্য বিভাগ তাঁদের নমুনা সংগ্রহ করেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন আবুয়াল হাসান।
এদিকে ঝালকাঠিতে স্বাস্থ্য বিভাগের জনবল সংকটের কারণে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ কমেছে। আবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে পরীক্ষার ফলাফল ঝালকাঠিতে আসতে ৪ থেকে ৫ দিন সময় লেগে যায়। এর ফলে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে অসুস্থ মানুষকে দুশ্চিন্তায় দিন পার করতে হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে জেলায় প্রতিদিন ৪০ থেকে ৫০ জনের নমুনা সংগ্রহ করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হতো। সম্প্রতি সদর উপজেলার দুজন মেডিকেল টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হন। এতে নমুনা সংগ্রহের কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটছে। এতে আগের তুলনায় নমুনা সংগ্রহ কমেছে। এখন সদর হাসপাতাল, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়ার আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে স্বাস্থ্যকর্মী নমুনা সংগ্রহ করছেন। বর্তমানে ২০ থেকে ২৫ জনের নমুনা সংগ্রহ করা হচ্ছে। উপসর্গ নিয়ে অনেকেই অসুস্থ থাকলেও বাড়িতে গিয়ে তাঁদের নমুনা সংগ্রহ করতে পারছে না স্বাস্থ্য বিভাগ।
জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) আবুয়াল হাসান বলেন, সদর হাসপাতালে মাত্র একজন মেডিকেল টেকনোলজিস্ট নমুনা সংগ্রহ করছেন। তাই উপসর্গ নিয়ে আসা ব্যক্তিদের নমুনা নিতে হিমশিম খেতে হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581