বাংলাদেশে ভেন্টিলেটর পাঠালেন পোপ ফ্রান্সিস: ভ্যাটিকান

  • আপডেট টাইম : জুন ২৭ ২০২০, ১৫:১৯
  • 758 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২৭ ২০২০, ১৫:১৯
  • 758 বার পঠিত
বাংলাদেশে ভেন্টিলেটর পাঠালেন পোপ ফ্রান্সিস: ভ্যাটিকান

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সহায়তার অংশ হিসেবে বাংলাদেশসহ উন্নয়নশীল ১২টি দেশে ভেন্টিলেটর পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস। শুক্রবার ভ্যাটিকানের অফিস অব পাপাল চ্যারিটিস এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় ধর্মীয় প্রতিনিধি কিংবা ভ্যাটিকান দূতাবাসের মাধ্যমে ওই দেশগুলোতে ৩৫টি ভেন্টিলেটর পাঠানো হয়েছে।
ক্যাথলিক নিউজ এজেন্সির (সিএনএ) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, পোপের দেয়া ৩৫টি ভেন্টিলেটরের মধ্যে ব্রাজিল, ভেনিজুয়েলা ও হাইতি পেয়েছে চারটি করে। এছাড়া বাংলাদেশ, মেক্সিকো, কলম্বিয়া, হন্ডুরাস, ইকুয়েডর, ক্যামেরুন, জিম্বাবুয়ে, ইউক্রেন ও ডমিনিকান রিপাবলিকেও পাঠানো হয়েছে এই সহায়তা।

স্থানীয় অ্যাপোস্টোলিক নানসিও (ধর্মীয় সংস্থার প্রতিনিধি) বা ভ্যাটিকান দূতাবাসের মাধ্যমে এসব ভেন্টিলেটর পৌঁছে দেয়া হয়েছে। তবে ব্রাজিল, ভেনিজুয়েলা ও হাইতি বাদে বাকি দেশগুলোতে কী সংখ্যক করে ভেন্টিলেটর পাঠানো হয়েছে তা উল্লেখ করা হয়নি।

ভ্যাটিকানের বিবৃতিতে বলা হয়েছে, পোপ ফ্রান্সিস করোনা মহামারিতে আক্রান্ত দেশগুলোর প্রতি তার সহমর্মিতা প্রকাশ করেছেন; বিশেষ করে যেসব দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বেশি সংকটের মুখে রয়েছে।

এর আগেও বেশ কয়েকটি দেশে ভেন্টিলেটর পাঠিয়েছিলেন পোপ। গত ২৩ এপ্রিল রোমানিয়া, স্পেন ও ইতালির হাসপাতালগুলোর জন্য ভেন্টিলেটর দিয়েছিলেন তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493