পটুয়াখালীতে করোনা মোকাবেলায় মুসলিম এইড’র খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : জুন ৩০ ২০২০, ২০:২৭
  • 792 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ৩০ ২০২০, ২০:২৭
  • 792 বার পঠিত
পটুয়াখালীতে করোনা  মোকাবেলায় মুসলিম এইড’র খাদ্য সামগ্রী বিতরণ

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় পটুয়াখালীতে কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বেসরকারি প্রতিষ্ঠান মুসলিম এইড বাংলাদেশ।
গতকাল মঙ্গলবার সকালে শহরের মুক্তিযোদ্ধা সড়কের সরদার বাড়ী প্রাঙ্গনে হতদরিদ্র ১১৫ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও দেড় হাজার পরিবারের মাঝে জরুরী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সরদার আব্দুর রশিদ, পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ গোলাম সরোয়ার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মনজুরুল হক কাওসার, মুসলিম এইড-এর আঞ্চলিক ব্যাবস্থাপক মো: একরামুল হক, এম.আই.এস. অফিসার মোঃ সুমন মোল্লা, শাখা ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান উপস্থিত থেকে এ সকল সহায়তা সামগ্রী বিতরন করেন। এসময় অতিথিরা বলেন, সিডর পরবর্তী সময়ে মুসলিম এইড বাংলাদেশ দক্ষিনাঞ্চলে সুদমুক্ত ঋণ, বিশুদ্ধ পানি, পয়ঃনিস্কাশন, অবকাঠামো উন্নয়নসহ সুনামের সাথে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছে। দেশের এ সংকট মুহুর্তে মুসলিম এইড বাংলাদেশ তাদের কার্যক্রম আরো সম্প্রসারন করবে এমন আশাবাদ ব্যাক্ত করেন অতিথিবৃন্দ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493