পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে ‘কালিয়ার খাল’ পুনঃ দরপত্র আহবানের দাবী

  • আপডেট টাইম : জুলাই ০১ ২০২০, ১৯:০৪
  • 831 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০১ ২০২০, ১৯:০৪
  • 831 বার পঠিত
পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে ‘কালিয়ার খাল’ পুনঃ দরপত্র আহবানের দাবী

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার সদর উপজেলাধীন হরতকীবাড়িয়া ৫৯নং জে.এল ভুক্ত “কালিয়ার খাল” এর ২৫.০৬.২০ইং তারিখের দরপত্র বাতিল পূর্বক পুনঃ দরপত্রের দাবী করেছেন প্রকৃত মৎস্যচাষী ছোটবিঘাই মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ (নিবন্ধন নং-৫৭,পিডি,তারিখ-৩০.০৫.২০১১ইং) এর সভাপতি মোঃ জয়নাল মৃধা।
পটুয়াখালী জেলা প্রশাসক বরাবরে লিখিত দাবীতে মৎস্যচাষী ছোটবিঘাই মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ জয়নাল মৃধা বলেছেন যে, আমি একজন প্রকৃত মৎস্য চাষী। আমি বিগত বাংলা ১৪২৪ – ১৪২৬ (ইংরেজী ২০১৭-২০২০) পর্যন্ত উক্ত কালিয়ার খাল ইজারা প্রাপ্ত হয়ে সরকারের সকল নীতিমালা অনুযায়ী বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে প্রায় ১০ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে পরিচর্যা করে আসছি। আমি বৈশ্বিক করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন ও প্রাকৃতিক ঘূর্ণিঝড় আম্ফানের কারনে অস্বাভাবিক পানিবৃদ্ধির কারনে মাছ ধরে বেচা-কেনা করতে পারি নাই। এ অবস্থায় বর্তমান , ১৪২৭,১৪২৮ ও ১৪২৯ ২০১৭ বাংলা বছরের জন্য দরপত্র আহ্বান করলে, আমি ১ম পর্যায়ের দরপত্রে যথা নিয়মে আমি এক মাত্র দরপত্র গ্রহিতা হিসাবে অংশগ্রহন করি। কিন্তু সামন্য তথ্যগত সামন্য ক্রটির কারনে, অর্থাৎ ১ বছরের অডিট রিপোর্ট দাখিল করতে ভুল হওয়ায় আমার নামীয় দরপত্র বাতিল হয়। দ্বিতীয় পর্যায়ের দরপত্র ফরম বিক্রি হয় নাই। তৃতীয় পর্যায়ের গত ইং ২৫.০৬.২০ইং তারিখের দরপত্রে বিধি বর্হিভূত অপর পক্ষ, যিনি এলাকার বাসিন্দা নহে এবং প্রকৃত মৎস্যজীবী নহে। তার নামীয় হাজীখালী জেলে মৎস্যজীবী সমবায় সমিতির কোন অডিট রিপোর্ট নাই। আমাকে ক্ষতিগ্রস্থ করার জন্য সর্বনি¤œ দরপত্রে টাকা ৮৫,২০০ টাকা হলেও তারা সর্বোচ্চ দরপত্র দেখায়ে অপর পক্ষকে দরপত্র প্রাপ্ত দেখায়। যেহেতু বর্তমানে উক্তখালে আমার ১০ লক্ষ টাকার মাছ আছে। আমি করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন ও প্রাকৃতিক ঘূর্ণিঝড় আম্ফানের কারনে অস্বাভাবিক পানিবৃদ্ধির কারনে মাছ ধরে বেচা-কেনা করতে পারি নাই। আমার নামে নেয়া লোনের টাকাও পরিশোধ করতে পারি নাই এবং উক্ত খালে মাছ ধরতে বেচা-বিক্রি করতে সময়েরও প্রয়োজন।
এ অবস্থায় গত ২৫.০৬.২০২০ইং তারিখের দরপত্র বাতিল পূর্বক পুনঃ দরপত্র আহবানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আদেশ দাবী করেন প্রকৃত মৎস্য চাষী ছোটবিঘাই মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ জয়নাল মৃধা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493