আমু ১৪ দলের মুখপাত্র হচ্ছেন

  • আপডেট টাইম : জুলাই ০২ ২০২০, ১৩:১৩
  • 914 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০২ ২০২০, ১৩:১৩
  • 914 বার পঠিত
আমু ১৪ দলের মুখপাত্র হচ্ছেন

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ১৪ দলের মুখপাত্র হচ্ছেন এমনটাই বলা হচ্ছে। জল্পনায় আরেক সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নামও রয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্তটি নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের অন্যতম নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে পদটি শুন্য রয়েছে। ২০০৮-এ নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চৌদ্দ দলীয় জোট গঠিত হয়। এই জোটে ছিল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ(ইনু), এলডিপি সহ আরও ছোট ছোট নয়টি দল। নির্বাচনের আগে কর্ণেল (অবঃ) অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি জোট ত্যাগ করে। এরপর স্বতন্ত্র দল হিসেবে নির্বাচনে অংশ নেয়।

নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসে। এরপর থেকে জোটটি ক্ষমতায় রয়েছে। টানা দুই মেয়াদে মন্ত্রীসভায় জোটের প্রতিনিধিত্ব ছিল। বিগত নির্বাচনের পর থেকে এককভাবে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার চলছে। এ নিয়ে জোট শরিকরা মাঝে মধ্যে প্রকাশ্যে উষ্মা প্রকাশ করেন। কৌশলে ব্যর্থতার দায় আওয়ামী লীগের উপর চাপান। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে খবরের শিরোনাম হয়েছিলেন ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন। পরে তিনি পর্দার আড়ালের খেলায় নিশ্চুপ হয়ে যান। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে এই মেয়াদে মন্ত্রীসভায় জোটের আর কোন প্রতিনিধিত্ব থাকছেনা। যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এটাতো প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। জোটের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এখন বুড়িগঙ্গায় অনেক পানি গড়িয়ে গেছে। কতকিছু বদলে গেছে। ব্যর্থতার পাল্লাও ভারি হয়েছে। যাইহোক জোট আছে। হয়তো থাকবে। তবে এখন আর কোনো চমক যে নেই এটা বলতে পারি। মানব জমিন

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581