বরিশালে ‘পার্বত্য শান্তিচুক্তি’ দিবসে আনন্দ র‌্যালী

  • আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০১৯, ১৫:০২
  • 796 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০১৯, ১৫:০২
  • 796 বার পঠিত
বরিশালে ‘পার্বত্য শান্তিচুক্তি’ দিবসে আনন্দ র‌্যালী

শামীম আহমেদ ॥ ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২২ বছর পূর্তি উপলক্ষ্যে সকালে জেলার গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শান্তি চুক্তির প্রণেতা মন্ত্রী পদমর্যাদায় থাকা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র নিজ এলাকায় আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে র‌্যালী শেষে দিবসের তাৎপর্যনিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সৈকত গুহ পিকলু, ছাত্রলীগ সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া প্রমুখ। একইসময় আগৈলঝাড়া উপজেলা সদরে বর্নাঢ্য শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীসভার সদস্যদের উপস্থিতিতে সরকারের পক্ষে চীফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ এবং জনসংহতি সমিতির পক্ষে জেএসএস সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করেন। শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493