বাউফলে করোনায় আশা কর্মকর্তার মৃত্যু

  • আপডেট টাইম : জুলাই ০৫ ২০২০, ০৯:৩৭
  • 800 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৫ ২০২০, ০৯:৩৭
  • 800 বার পঠিত
বাউফলে করোনায় আশা কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আশার এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মৃত ওই কর্মকর্তার নাম শফিকুল ইসলাম (৪৩)। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া শাখার ব্যবস্থাপক। তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়।

শনিবার রাতে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের পরিচালক বাকির হোসেন বলেন, ১৩ জুন নমুনা পরীক্ষায় শফিকুল ইসলামের করোনা পজিটিভ আসে।

শনিবার ভোরে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শফিকুল ইসলাম পাতলা পায়খানা, জ্বর ও কাশি নিয়ে গত ২৫ জুন বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে ২৮ জুন বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসাপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি শনিবার সকালে মারা যান।

এদিকে বাউফলে নতুন করে আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছে। এ নিয়ে বাউফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৬ জন। মারা গেছেন সাতজন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493