সংকটাপন্ন এন্ড্রু কিশোরের অবস্থা

  • আপডেট টাইম : জুলাই ০৫ ২০২০, ১৭:৫০
  • 819 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৫ ২০২০, ১৭:৫০
  • 819 বার পঠিত
সংকটাপন্ন এন্ড্রু কিশোরের অবস্থা

কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি রাজশাহীতে আছেন। তবে গুরুতর অসুস্থ। কারও সঙ্গে কথা বলতে পারছেন না তিনি। তার পরিবার এন্ড্রু কিশোরের জন্য দোয়া চেয়েছেন। প্রায় ৯ মাস পর গত ১১ই জুন সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন এন্ড্রু কিশোর। গত বছরের সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই কিংবদন্তি । সপ্তাহ খানেকের বেশি মিরপুরে বাসায় কাটানোর পর তিনি রাজশাহী চলে যান।
দেশে ফিরে কিছুটা সময় কোলাহলমুক্ত কাটাতে চেয়েছেন।
তাই ফেরার খবরটি প্রথমে কাউকে জানাননি। এ প্রসঙ্গে এন্ড্রু কিশোর বলেছিলেন, কয়েক দিন হল দেশে এসেছি। কিছুটা সময় একান্তে থাকতে চেয়েছি। তাই পরিবারের বাইরে কাউকে জানাইনি। তাছাড়া শরীরের অবস্থাও খুব বেশি ভালো নয়। ডাক্তার কড়া নির্দেশ দিয়ে বলেছেন, কোলাহলমুক্ত থাকতে হবে-সেই নির্দেশনা মেনেই চলছি।
চেকআপের জন্য তিন মাস পর পর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যেতে হবে। গত বছরের ৯ সেপ্টেস্বর শরীরের নানা জটিলতা নিয়ে সিঙ্গাপুর চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। পরে তার ক্যানসার ধরা পড়ে। ছয়টি ধাপে তাকে মোট ২৪টি কেমোথেরাপি দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493