পটুয়াখালীতে শীর্ষ সন্ত্রাসী শাহিনকে আটক করেছে ডিবি পুলিশ

  • আপডেট টাইম : জুলাই ০৬ ২০২০, ১৬:৪৭
  • 1064 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৬ ২০২০, ১৬:৪৭
  • 1064 বার পঠিত
পটুয়াখালীতে শীর্ষ সন্ত্রাসী শাহিনকে আটক করেছে ডিবি পুলিশ

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে গ্রামীন জনপদে সন্ত্রাসী গ্যাং দলের সদস্য শাহিনকে ২টি বগী দা সহ আটক করেছে গোয়েন্দা শাখার পুলিশ।

জানাগেছে, মরিচবুনিয়া ইউনিয়নে রাব্বি বাহিনী প্রকাশ্য দিনের বেলায় অস্ত্র হাতে গ্রামীন জনপদে ত্রাসের রাজত্ব কায়েম করে এলকায় চুরি, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে
জনমনে ভীতি সৃষ্টি করে। এ সংক্রান্ত সামাজিক যোগাযোগে ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। উক্ত প্রকাশিত সংবাদ পুলিশ প্রশাসনের দৃষ্টিগোচর হলে পুলিশ সুপার মোহাম্মদ মাইনুল হাসান পিপিএম এর নির্দেশে পটুয়াখালী গোয়েন্দা শাখার ওসি মোঃ শাহজাহান খানসহ ডিবি পুলিশের একটি দল ৪জুলাই শনিবার দিবাগত রাতে সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে ৭-৮টি বাড়ি অভিযান চালিয়ে রাব্বি বাহিনীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী শাহিনকে আটক করে।

এ সময় তার ঘরে তল্লাশী চালিয়ে দুটি বগী উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে ডিবি পুলিশের ইনচার্জ মোঃ শাহজাহান খান জানান। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। আটক শাহিন মরিচবুনিয়া ইউনিয়নের আশিঘর নিবাসী আবদুল হক মুসুল্লির ছেলে বলে পুলিশ জানায়।

← Back

Thank you for your response. ✨

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493