পটুয়াখালীতে মুখে মাস্ক না থাকায় ১৫ জনকে অর্থ দন্ড

  • আপডেট টাইম : জুলাই ০৯ ২০২০, ০৮:৫৯
  • 841 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৯ ২০২০, ০৮:৫৯
  • 841 বার পঠিত
পটুয়াখালীতে মুখে মাস্ক না থাকায় ১৫ জনকে অর্থ দন্ড

পটুয়াখালী প্রতিনিধিঃ র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দোকান খোলা ও মুখে মাস্ক না থাকায় ১৫ জনকে অর্থ দন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেতালিয়া বাধঘাট বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার এবং মুখে মাস্ক পরিধান না করার অপরাধে দন্ড প্রাপ্তরা হচ্ছে- মোঃ ফিরোজ হাওলাদার (২০)কে , ১০০ টাকা, মোঃ বশির প্যাদা(৩১) কে ৫০ টাকা, মোঃ লোকমান হোসেন (২৬)কে ৫০ টাকা, মোঃ ইয়াছিন (২০)কে , ১০০ টাকা, মোঃ ফেরদৌস হোসেন (২৩)কে ৫০ টাকা, মোঃ মিজান (৩৪)কে ৫০ টাকা, মোঃ আলামিন (২৫)কে , ২০০ টাকা, মোঃ ইয়ার হোসেন (২২)কে ১০০ টাকা, মোঃ আলী আকবর (২৭), পিতা- ইউনুস শিকদার, সাং-মাটিকাটা, থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ৫০/- টাকা, ১০। মোঃ তাবুর রহমান (৪০)কে ৫০ টাকা, গোপাল কুমার (৩০)কে ৫০ টাকা, গজল অধিকারী (২২)কে ১০০ টাকা, মোঃ শাহীন (২২)কে ১০০ টাকা ও মোঃ রাশেদ (২৮)কে ১০০ টাকা, ও মোঃ জিহাদ (১৯) কে ৫০০ টাকা সহ সর্বমোট ১২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ সোয়াইব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইবনে আল জায়েদ হোসেন সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক উক্ত অর্থদন্ড প্রদান করেন। এ অভিযান চলবে বলে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ রবিউল ইসলাম জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493