ভারতীয় সব সংবাদ চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করল নেপাল

  • আপডেট টাইম : জুলাই ১০ ২০২০, ০৯:৫৯
  • 819 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১০ ২০২০, ০৯:৫৯
  • 819 বার পঠিত
ভারতীয় সব সংবাদ চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করল নেপাল

নেপাল সরকার এবং তাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার ‘মিথ্যা প্রচার’ চালানোর অভিযোগে ভারতীয় সংবাদমাধ্যমের সম্প্রচার বন্ধ করেছে দেশটি। বৃহস্পতিবার বিকালে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়।

নেপালের অভিযোগ, ভারতীয় সংবাদমাধ্যম একতরফাভাবে তাদের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের বিষয়ে খবর করে যাচ্ছে।

গত কয়েকদিন ধরেই শিরোনামে উঠে এসেছে ভারত-নেপাল বিরোধ।
নেপালের মানচিত্রে ভারতের একাধিক জায়গাকে দেখানো হয়েছে। আর তা দেখানোর পর থেকেই ভারত এবং নেপালের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। যার জেরে খোদ নেপালে নিজের দলেরই বিরোধের মুখে পড়েছেন সে দেশের প্রধানমন্ত্রী। এই খবরগুলি সামনে আসার পরেই ভারতীয় সংবাদমাধ্যমগুলিকে নিয়ে এমন সিদ্ধান্ত নিল নেপানেপালের কমিউনিস্ট পার্টির মুখপত্র এবং প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী নারায়ন কাজি শ্রেষ্ঠা নেপালের সংবাদমাধ্যমে বলেন, নেপালের সরকার এবং আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলি।
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নেপালের এক কেবল অপারেটর জানিয়েছেন, তাদের সমস্ত ভারতীয় সংবাদমাধ্যম না দেখানোর জন্যে বলা হয়েছে। আর সেই নির্দেশ আসার পরেই বৃহস্পতিবার বিকেল থেকে নেপালের মাটিতে সমস্ত ভারতীয় সংবাদমাধ্যমকে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ভারতের রাষ্ট্রায়ত্ত চানেল দুরদর্শন চালু থাকবে।

ভারতের সমস্ত চ্যানেল নেপালে বন্ধ করে দেওয়া নিয়ে এখনও যদিও ভারতের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

বিডি প্রতিদিন

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581