নিলামে আগ্রহী বাংলাদেশের ৬ ক্রিকেটার

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০১৯, ০৯:৪০
  • 1023 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০১৯, ০৯:৪০
  • 1023 বার পঠিত
নিলামে আগ্রহী বাংলাদেশের ৬ ক্রিকেটার

আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। এবারের আইপিএলে খেলতে আগ্রহী বাংলাদেশের ৬ ক্রিকেটার। যদিও শেষ অবধি নিলামের হাতুরির নিচে তাদের রাখা হবে কী না এখনও জানা নেই।

সব মিলিয়ে এবারের নিলামে উঠতে চান ৯৭১ ক্রিকেটার। এর মধ্যে ২৫৮ জন বিদেশি কোটায় আর ৭১৩ ক্রিকেটার দেশি কোটায় নিজেদের আগ্রহ জানিয়েছেন। তাদের মধ্যে ২১৫ জনের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা হয়েছে। আর ৭৫৪ ক্রিকেটার আনক্যাপড। দুই ক্রিকেটার আইসিসির সহযোগী সদস্য দেশের।

বাংলাদেশের ৬ ক্রিকেটারের নাম জানা যায়নি। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৯ জন, অস্ট্রেলিয়ার ৫৫ জন, ইংল্যান্ডের ২২ জন, নেদারল্যান্ডসের একজন, নিউজিল্যান্ডের ২৪ জন, দক্ষিণ আফ্রিকার ৫৪ জন, শ্রীলঙ্কার ৩৯ জন, আমেরিকার একজন, ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন আর জিম্বাবুয়ের তিনজন আছেন।

এই তালিকা থেকে আইপিএলের দলগুলো নিজেদের পছন্দের ক্রিকেটারদের একটি সংক্ষিপ্ত তালিকা দেবে আইপিএল কর্তৃপক্ষকে। সেখান থেকেই চূড়ান্ত হবে নিলামের তালিকা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493