ভোলায় মেঘনা নদীতে ট্রলারডুবি, উদ্ধার ৭

  • আপডেট টাইম : জুলাই ১০ ২০২০, ১৮:৪৫
  • 754 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১০ ২০২০, ১৮:৪৫
  • 754 বার পঠিত
ভোলায় মেঘনা নদীতে ট্রলারডুবি, উদ্ধার ৭

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে একজন মাঝি ও ছয়জন কৃষকসহ একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে সাতজনকেই জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
বিচ্ছিন্ন চর মোজাম্মেল থেকে ট্রলারটি তজুমদ্দিনে আসার পথে শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনার কবলে পড়ে।উদ্ধার সাতজন হলেন, ট্রলারের মাঝি জাহিদ, মো. রমজান, মহিউদ্দিন, সাহিদা, সোহাগ, সিরাজ ও শাজাহান।
কোস্টগার্ড জানায়, চাঁদপুর ইউনিয়নের বিচ্ছিন্ন চর মোজাম্মেল থেকে ওই ছয়জন কৃষক জাহিদ মাঝির ট্রলারে তাদের গরু, ছাগল ও হাঁস-মুরগি নিয়ে তজুমদ্দিনের হাটে বিক্রির উদ্দেশ্যে রওনা হন। চর কাঞ্চ এলাকায় এলে মেঘনার প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। ওই সময় ঘটনাস্থলের কাছাকাছি থাকা কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টহল টিম দ্রুত সেখানে গিয়ে সাতজনকে জীবিত উদ্ধার করে। এছাড়া কৃষকদের সঙ্গে থাকা গরু-ছাগল ও হাঁস-মুরগিও উদ্ধার করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা মাহাবুবুর রহমান শাকিল এ তথ্য নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493