নলছিটিতে খাল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : জুলাই ১০ ২০২০, ১৯:৫৮
  • 792 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১০ ২০২০, ১৯:৫৮
  • 792 বার পঠিত
নলছিটিতে খাল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজ হওয়ার দু’দিন পর ফারজানা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার(৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাচনমহল বাজার সংলগ্ন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফারজানা আক্তার উপজেলার রানাপাশা ইউনিয়নের উত্তর রানাপাশা গ্রামের মো. ফারুক মুন্সির মেয়ে এবং রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বইয়ের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর ফারজানার কোনো খোঁজ পায়নি স্বজনরা।

অনেক খোঁজাখুঁজির পর ফারজানা আক্তারের ব্যাগটি বইসহ অক্ষত অবস্থায় খালপাড়ে একটি গাছের গোড়ায় পেয়ে এলাকাবাসী ও স্বজনরা ধারণা করেন, ফারজানা আক্তার খালে পড়ে নিখোঁজ হয়েছে।

পরবর্তীতে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান চালান। কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দল দু’দিন তল্লাশি চালিয়েও ফারজানার কোনো সন্ধান পায়নি।

এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় ফারজানার মরদেহ এলাকার দুই যুবক নাচনমহল বাজার সংলগ্ন খালে ভাসতে দেখে স্থানীয়দের জানায়।

নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার ও নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সেলিম বিষয়টি নিশ্চিত করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581