ঈদে গণপরিবহন নয়, পণ্য পরিবহন বন্ধ থাকবে

  • আপডেট টাইম : জুলাই ১৫ ২০২০, ১৭:১৭
  • 747 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১৫ ২০২০, ১৭:১৭
  • 747 বার পঠিত
ঈদে গণপরিবহন নয়, পণ্য পরিবহন বন্ধ থাকবে

ঈদের আগে গণ পরিবহন বন্ধের যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিলো সেটাকে ভুল বুঝাবুঝি বলে উল্লেখ করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
|আরো খবর

বুধবার দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের কর্মপন্থা নির্ধারণী এক বৈঠকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, ‘আজকে বৈঠকের আগেও আমরা বলেছিলাম, ঈদের আগের পাঁচ দিন এবং পরে তিন দিন গণপরিবহন বন্ধ থাকবে। সেটা একটা ভুল বুঝাবুঝি ছিলো। এখন সিদ্ধান্ত হয়েছে পণ্যবাহী যেকোনো গণপরিবহন বন্ধ থাকবে।’

তিনি বলেন, ‘এখানে যে সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে ঈদের আগে পাঁচ দিন ও পরে তিন দিন পণ্যবাহী যানবাহন বন্ধ থাকবে। কিন্তু আমাদের গণপরিবহন, গণপরিবহনের একটা অংশ যাত্রীবাহী লঞ্চ বা ফেরী চালু থাকবে।’

সেক্ষেত্রে ট্রেন বা বাসও চলাচল করতে পারে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এটার সমন্বয় করে নেবো। আমি যতটুকু বুঝতে পারছি ট্রেন এবং বাসও চলবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493