সরকারী বেসরকারী শিক্ষকদের একই সাথে বেতন

  • আপডেট টাইম : জুলাই ১৫ ২০২০, ১৮:৫২
  • 1221 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১৫ ২০২০, ১৮:৫২
  • 1221 বার পঠিত
সরকারী বেসরকারী শিক্ষকদের একই সাথে বেতন

মাস শেষে নির্দিষ্ট দিনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনপ্রদানের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে সরকারি-বেসরকারি উভয় প্রতিষ্ঠানে কর্মরতরা একই দিনে বেতন-ভাতা পাবেন।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন বলেন, সরকারি ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের একদিনে বেতনপ্রদান করা হবে। এটা দরকার, এ নিয়ে কাজ চলছে। বেতনের পুরো কার্যক্রম ডিজিটালাইজড হয়ে গেলে সরকারি সিস্টেমে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের সরকারি অংশের টাকা পেয়ে যাবেন। এতে আমাদেরও কাজের চাপ কমবে। তাদের জন্যও উপকার হবে।
এদিকে সহকারী শিক্ষক কর্মচারীদের সকল সুযোগ-সুবিধাসহ নির্ধারিত দিনে বেতন-ভাতাপ্রদানের দাবি জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ। তাদের দাবি, আমরা একই পরিশ্রম করে শিক্ষার্থীদের পাঠদান করছি। ক্ষেত্র বিশেষে আমাদের বেশিই শ্রম দিতে হয়। কিন্তু মূল্যায়নের ব্যাপারে আমরা পিছিয়ে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপত্র মো. নজরুল ইসলাম রনি বলেন, সরকার মাস শেষ হতেই শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে পারে। কিন্তু বেসরকারি শিক্ষকদের বেলায় কেন এ গড়িমসি? সরকারি নিয়মে বেতনপ্রদান করতে হবে। একই সঙ্গে ২৫ শতাংশের পরিবর্তে শতভাগ ঈদ বোনাস দিতে হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493