ঝুঁকিপূর্ণ বরিশাল-ঢাকা নৌরুট

  • আপডেট টাইম : জুলাই ১৯ ২০২০, ১২:১০
  • 798 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১৯ ২০২০, ১২:১০
  • 798 বার পঠিত
ঝুঁকিপূর্ণ বরিশাল-ঢাকা নৌরুট

অনলাইন ডেস্ক।।  সিমেন্ট বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে যাওয়ায় ঢাকা-বরিশাল নৌরুটের গুরুত্বপূর্ণ মিয়ারচর চ্যানেল রুটটি নৌ চলাচলে ঝূঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এ কারণে যাত্রীবাহী নৌযানগুলোকে বিকল্প হিসেবে কালীগঞ্জ চ্যানেল ব্যবহারের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটিএ।

শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১০টায় বিষয়টি জানান বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু।

এদিকে, বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে সিমেন্ট বোঝাই ডুবে যাওয়া কার্গো থেকে কর্মচারীদের উদ্ধার করা হয়েছে।

হিজলা নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন জানান, ওই কার্গোর মাস্টার আমির হোসেন, ড্রাইভার সামসুদ্দিন, গ্রিজার আনিস, সুকানি রাজু, লস্কর জুয়েল, বকর এমরান, মাজহারুল, জাকারিয়া ও বাবুর্চি সিরাজুলকে স্থানীয় জেলেরা উদ্ধার করেছে। এতে হতাহত হয়নি।

তিনি আরো বলেন, শনিবার বিকেলে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মিয়ারচর অতিক্রমের সময় মেঘনা নদীতে অতিরিক্ত ঢেউ ও স্রোতের মুখে পড়ে এমভি ফারহানা মোনেম কার্গোটি ডুবে যায়। কার্গোটি ১৩ হাজার বস্তা শাহ সিমেন্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওয়ানা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493