মনপুরায় নারীনির্যাতন ও যৌতুক মামলায় সোনীলী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

  • আপডেট টাইম : জুলাই ১৯ ২০২০, ২১:৫৭
  • 921 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১৯ ২০২০, ২১:৫৭
  • 921 বার পঠিত
মনপুরায় নারীনির্যাতন ও যৌতুক মামলায় সোনীলী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

মোঃ মিজানুর রহমান জুয়েল, মনপুরা (ভোলা) প্রতিনিধি \
ভোলার মনপুরায় সোনীলী ব্যাংকের সিনিয়র অফিসার জোবায়ের হাসান শাকিলকে নারীনির্যাতন ও যৌতুক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রী শশী’র দায়ের করা মামলায় মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে যায়।

রোববার (১৯ জুলাই) দুপুর ১২ টায় সোনালী ব্যাংক মনপুরা শাখা থেকে ওই অফিসারকে গ্রেফতার করা হয়।

জানা যায়, সোনালী ব্যাংক মনপুরা শাখার সিনিয়র অফিসার মোঃ জোবায়ের হাসান শাকিলের সাথে সিরাজগঞ্জ জেলার শশী বিনতে সামাদ নামক তরুনীর বিয়ে হয়। তারা ২০১৯ সালের ৬ ডিসেম্বর ঢাকার মিরপুরের শেওড়া পাড়া কাজী অফিসে ১০ লক্ষ টাকা দেনমোহরের বিনিময়ে বিয়ে করেন। বিয়ের ৭ মাস অতিবাহিত হলেও জোবায়ের ও শশীর বিবাহিত জীবনে তাদের মধ্যে বনিবনা হচ্ছিলো না। দাম্পত্য কলহ লেগেই ছিলো। তাই তার স্ত্রী শশী বাদি হয়ে মোম্মদপুর থানায় নারী নির্যাতন ও যৌতুক মামলা দায়ের করেন। যার মোহাম্মদপুর থানা মামলা নং ১১/৬ঘ/৮।

স্ত্রীর দায়ের করা নিয়মিত মামলায় ব্যাংক কর্মকর্তা জোবায়ের হাসান শাকিলকে মনপুরায় এসে মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেফতার করে ঢাকায় নিয়ে যায়।

এব্যাপারে ব্যাংক কর্মকর্তার স্ত্রী শশী বিনতে সামাদ জানান, বিয়ের পর থেকে আমাদের বনিবনা হচ্ছিলো না। এবং সে আমাকে শারিরীক নির্যাতন করা শুরু করে। তার নির্যাতনে অতিষ্ট হয়ে আমি নারী নির্যাতন ও যৌতুক মামলা দায়ের করি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493