দলের স্বার্থে গ্রুপিং রাজনীতি বন্ধ করা উচিৎ: মাশরাফী

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০১৯, ২১:০৫
  • 833 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০১৯, ২১:০৫
  • 833 বার পঠিত
দলের স্বার্থে গ্রুপিং রাজনীতি বন্ধ করা উচিৎ: মাশরাফী

নড়াইল-২ আসনের এমপি ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, আওয়ামী লীগের স্বার্থে আমাদের গ্রুপিং রাজনীতি বন্ধ করা উচিৎ। তিনি বলেন, কোনো গ্রুপিং নয়, আমরা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে কাজ করবো। নড়াইলকে শক্তিশালী জেলা হিসেবে দাঁড় করাতে চাই। তার জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।

মঙ্গলবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, গত নির্বাচনে আপনারা তৃণমূল পর্যায়ের নেতারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে নির্বাচিত করেছেন। এখন সময় এসেছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়নের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সব সময় বলে এসেছেন তৃণমূল আমার প্রাণ। তৃণমূলে এমন অনেক নেতাকর্মীরা আছেন, যারা না খেয়ে না পরে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ এতোদিন ক্ষমতায় রয়েছে বলেই তৃণমূলেও আপনারা সুখে শান্তিতে রয়েছেন। এ সময় তিনি মাদক দুর্নীতি, গুজব  প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493