দৌলতখানে এনএসআইর অভিযানে ২৭ ব্যারেল চোরাই তেল জব্দ

  • আপডেট টাইম : জুলাই ২৭ ২০২০, ১৭:২২
  • 798 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২৭ ২০২০, ১৭:২২
  • 798 বার পঠিত
দৌলতখানে এনএসআইর অভিযানে ২৭ ব্যারেল চোরাই তেল জব্দ

ভোলার দৌলতখানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআইর) অভিযানে (২৭ব্যারেল- ৫হাজার৪’শ লিটার) ব্লাকের চোরাই তেল জব্দ করা হয়েছে।

আজ (২৭জুলাই) সকাল ১০টা থেকে ঘন্টা ব্যাপি দৌলতখান পৌরসভা ১নম্বর ওয়ার্ডের সুলিজগেইট এলাকায় ভোলা জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআইর)উপ-পরিচালক মোঃ শামীমুর রহমানের নেতৃত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র কুমার নাথ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমানের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে এসব চোরাই তেলের ব্যারেল জব্দ করা হয়।

এ সময় সাহাবুদ্দিনের তেলের গোডাউন থেকে ১০ ব্যারেল ও হাকিমের তেলের গোডাউন থেকে ১৫ ব্যারেল এবং মিলনের গোডাউন থেকে ২ ব্যারেল ব্লাকের চোরাই তেল জব্দ করা হয়। অপরদিকে দৌলতখান মাছঘাট সংলগ্ন সালাউদ্দিনের তেলের গোডাউনে বিস্ফোরক লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতে ১০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সাহাবুদ্দিন নামে এক তৈল ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বর্তমানে এসব চোরাই তেল দৌলতখান থানা হেফাজতে রয়েছে।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র কুমার নাথ জানান, দৌলতখান পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের কয়েকটি তেলের গোডাউনে অভিযান চালিয়ে ব্লাকের চোরাই (৫৪০০ লিটার) তেলের ব্যারেল জব্দ করা হয়েছে। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এসময় ভোলা জেলা (এনএসআইর) ফিল্ট অফিসার রাসেদুল ইসলামসহ দৌলতখান থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581