লন্ডনে ইংরেজির পরে বাংলাই দ্বিতীয় কথ্য ভাষা

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০১৯, ১২:৩৬
  • 800 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০১৯, ১২:৩৬
  • 800 বার পঠিত
লন্ডনে ইংরেজির পরে বাংলাই দ্বিতীয় কথ্য ভাষা

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দ্বিতীয় সর্বোচ্চ কথ্য ভাষার মর্যাদা পেয়েছে আমাদের প্রাণের ভাষা বাংলা। সম্প্রতি সিটি লিট নামের একটি বয়স্ক শিক্ষার চ্যারিটি সংস্থার জরিপে এই তথ্য উঠে এসেছে। রিপোর্টে উল্লেখ করা হয়, বর্তমানে লন্ডনে প্রায় ৭২ হাজার বাংলা ভাষাভাষী লোক রয়েছে। জনপ্রিয়তা ও ব্যবহারের দিক থেকে ইংরেজির ঠিক পরেই এর অবস্থান। পোলিশ ও তুর্কি রয়েছে বাংলার পরেই।

লন্ডনের ১ লাখ ৬৫ হাজার ৩১১ বাসিন্দা বাংলা, পোলিশ এবং তুর্কি এই তিনটির মধ্যে যে কোনো একটিতে কথা বলেন। যে ৭২ হাজার বাংলায় কথা বলেন, তারা মূলত ৩টি বারাহতে বসবাস করেন। এরমধ্যে সবচেয়ে বেশী কথা বলেন টাওয়ার হ্যামলেট এলাকার বাসিন্দারা। তারপরেই রয়েছে নিউহ্যাম এবং ক্যামডেন টাউনের অবস্থান।

উল্লেখ্য, ব্রিটেনে সর্বাধিক সংখ্যক বাংলাদেশির বসবাস টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে। এই কাউন্সিলেই প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি রুশনারা আলী ব্রিটিশ পার্লামেন্ট অলংকৃত করেন। সেই সাথে এই বারাহ এ সর্বাধিক সংখ্যক বাংলাদেশি কাউন্সিল রয়েছে। এছাড়া টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিভিন্ন রাস্তা, বিল্ডিং, স্কুল, সরকারি প্রতিষ্ঠানের নামকরণও হয়েছে বাংলায়।
লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বাসিন্দাদের মধ্যে যোগাযোগ বাড়াতে একটি সমীক্ষা চালিয়েছিল সংস্থাটি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493