রাতে করোনা নিয়ে গান শোনাবেন মাহফুজুর রহমান

  • আপডেট টাইম : আগস্ট ০২ ২০২০, ১৮:০৩
  • 817 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০২ ২০২০, ১৮:০৩
  • 817 বার পঠিত
রাতে করোনা নিয়ে গান শোনাবেন মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক।। ঈদ মানেই যেন ড. মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান! ২০১৬ সাল থেকে শুরু, সেই ধারাবাহিকতায় এবারো শ্রোতাদের গান শুনাতে আসছেন তিনি। রোববার রাত সাড়ে ১০টায় তার একক সংগীতানুষ্ঠান প্রচার হবে এটিএন বাংলায়। এবারের অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে ‘এক পৃথিবী স্বপ্ন দিলে’।

এটিএন কর্তৃপক্ষ জানিয়েছে, এবারো বেশ কিছু মৌলিক গান পরিবেশন করবেন মাহফুজুর রহমান। প্রেম, করোনাভাইরাস এবং যাপিত জীবনের নানা বিষয় নিয়ে গান করবেন তিনি। প্রতিটি গানের সঙ্গে থাকবে ভিডিও।

করোনাভাইরাসের কারণে ঘরবন্দি দর্শকের একঘেয়েমি কাটাতে মাহফুজুর রহমানের অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে এটিএন বাংলা কর্তৃপক্ষ প্রত্যাশা করছে। করোনাভাইরাসের কারণে রোজার ঈদের মতো এবারের অনুষ্ঠানটিরও শুটিং হয়েছে স্টুডিওতে। তবে গানের সঙ্গে ভিজ্যুয়াল গ্রাফিক্সের মাধ্যমে নানা মনোরম দৃশ্যে দেখা যাবে মাহফুজুর রহমানকে।

২০১৬ সালের কোরবানির ঈদে প্রথম গানের অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছিলেন ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানটির নাম ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়া রে’, একই বছরের ঈদুল আজহায় ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। এ ছাড়া ২০১৮ সালে ‘বলো না তুমি কার’ এবং গত বছরের ঈদেও ছিল তার একক সংগীতানুষ্ঠান।

মাহফুজুর রহমানের প্রতিটি গানের অনুষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রশংসার পাশাপাশি হয় নানা সমালোচনা। কিন্তু তাতে দমে যাননি তিনি। কোনো ধরনের সমালোচনা গায়ে না মেখে বরং গানকে ভালোবেসে প্রতিবছর ঈদ এলেই গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন মাহফুজুর রহমান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581