সত্তরোর্ধ লাল মিয়া’র ভাগ্যে এখনো জোটেনি বয়স্ক ভাতা

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০১৯, ১৭:৫৪
  • 1122 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০১৯, ১৭:৫৪
  • 1122 বার পঠিত
সত্তরোর্ধ লাল মিয়া’র ভাগ্যে এখনো জোটেনি বয়স্ক ভাতা

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় সত্তরোর্ধ লাল মিয়া মৃধার ভাগ্যে এখনো জোটেনি বয়স্ক ভাতা। কোমর সোজা করে দাড়ানোর শক্তি নেই তার। বয়সের ভারে নুয়ে সে। বেশি দুর পর্যন্তু হাটতেও পারেননা তিনি। ভিক্ষা করে যে টাকা পায় তা দিয়ে কোন রকম জোগাড় হয় দুবেলার খাবার। উপজেলার লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামের বৃদ্ধ এ লোকটির এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রী নিয়ে বেশ ভালই কাটছিল তার সংসার। মেয়েদের বিয়ে দেয়ার পর অনেকটা নি:স্ব হয়ে পড়েন তিনি। বয়সের ভারে বন্ধ হয়ে যায় আয় রোজগার। ছেলে বিয়ে করে অন্যত্র চলে যায়। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর স্ত্রীও তাকে ফেলে চলে যায়। কোন উপায়ন্ত না পেয়ে বেচে নেয় ভিক্ষাবৃত্তি। বয়স্ক ভাতার জন্য স্থানীয়
ইউপি সদস্য ও চেয়ারম্যানের কাছে ধর্না দিয়েছে আনেক বার। তার পরেও তার ভাগ্যে জোটেনি বয়স্কভাতা।
লাল মিয়া জানান, আয় রোজগার বন্ধ হওয়ার পর পরিবারের সবাই আমাকে ছেড়ে চলে গেছে। বয়স্ক ভাতার জন্য চেয়্যারমানের কাছে গিয়েছিলাম। কয়েকবার মেম্বরের বাড়ি পর্যন্ত গেছি। তারা শুধুই বলে হবে। লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.শওকত হোসেন বিশ্বাস তপন জানান, এলাকার সকল বৃদ্ধ মানুষের নামের তালিকা করে উপজেলা সমাজ সেবা
আফিসে পাঠানো হয়েছে। আর লাল মিয়ার নাম ওই তালিকায় রয়েছে। আশা করছি সে বয়স্ক ভাতায় অন্তর্ভুক্ত হবে।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের জানান, বয়স্ক ভাতার তালিকায় নাম অর্ন্তভুক্ত করার দায়িত্ব ইউনিয়ন কমিটির। ইউনিয়ন কমিটি লাল মিয়ার নাম অন্তর্ভুক্ত করলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581