বদলে যাচ্ছে সব ফোন নম্বর

  • আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২০, ১১:৫৯
  • 771 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২০, ১১:৫৯
  • 771 বার পঠিত
বদলে যাচ্ছে সব ফোন নম্বর

অনলাইন ডেস্ক।। উন্নত ও আধুনিক সেবা নিশ্চিতের লক্ষ্যে বিটিসিএল-এর সকল গ্রাহকের নম্বর ১১ ডিজিটের নম্বরে পরিবর্তন করা হবে বলে জানিয়েছে বিটিসিএল। মঙ্গলবার (৪ আগস্ট) একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিটিসিএল।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে গুলশান টেলিফোন এক্সচেঞ্জের ৯৮৪, ৯৮৫, ৯৮৬, ৯৮৮, ৯৮৯ গ্রুপের নম্বরসমূহ সাত ডিজিটের পরিবর্তে ১১ ডিজিটের নম্বর দ্বারা পরিবর্তন করা হবে। এই নিয়ম অনুযায়ী ৯৮৬, ৯৮৮, ৯৮৯ গ্রুপের নম্বরসমূহের শেষ পাঁচ ডিজিট অপরিবর্তিত থাকবে। এ ছাড়া ৯৮৪, ৯৮৫ গ্রুপের নম্বরসমূহ নতুন নম্বর দ্বারা পরিবর্তিত হবে।

সারা দেশকে ৫টি জোনে ভাগ করে পরিবর্তন শুরু করবে বিটিসিএল। ফলে একই জোনের ভিতরে যে কোনো স্থানে টেলিফোন স্থানান্তর করলে তার টেলিফোন নম্বর অপরিবর্তিত থাকবে। তবে অন্য জোনে স্থানান্তর করলে শুধুমাত্র প্রথম ডিজিট অর্থাৎ জোন কোডটি পরিবর্তন হবে, বাকী সব ডিজিট একই থাকবে। প্রাথমিকভাবে গুলশান এক্সচেঞ্জের আওতাধীন নম্বরসমূহ ১১ ডিজিটে পরিবর্তনের মাধ্যমে একাজ শুরু করবে বিটিসিএল।

যেমন- গুলশান টেলিফোন এক্সচেঞ্জের পুরাতন ‘৯৮৮৭৪৮৮’ নম্বরটি পরিবর্তিত হয়ে ‘০২ ২২২২-৮৭৪৮৮’ হবে। বিটিসিএল থেকে বিটিসিএল কিংবা মোবাইল থেকে বিটিসিএল নম্বরে কল করতে পরিবর্তিত ১১ ডিজিট ডায়াল করতে হবে। বাংলাদেশের বাইরে থেকে গুলশানের এ নম্বরে কল করতে হলে ‘৮৮০ ২ ২২২২-৮৭৪৮৮’ নম্বরে কল করতে হবে। অর্থাৎ বহিঃবাংলাদেশ হতে কলের ক্ষেত্রে ১৩টি ডিজিট চাপতে হবে।

পরিবর্তিত নম্বরসমূহের তালিকা বিটিসিএল ওয়েবসাইট www.btcl.gov.bd এ পাওয়া যাবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493