সুরস্রষ্টা আলাউদ্দীন আলী আর নেই

  • আপডেট টাইম : আগস্ট ০৯ ২০২০, ১৯:০৭
  • 806 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৯ ২০২০, ১৯:০৭
  • 806 বার পঠিত
সুরস্রষ্টা আলাউদ্দীন আলী আর নেই

বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী আর নেই। রোববার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আলাউদ্দিন আলীর ছেলে শওকত আলী রানা।

বেশ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন গুণী এই সংগীত পরিচালক। কয়েক মাস ধরে বাড়িতেই চিকিৎসা চলছিলো। হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার (৮ আগস্ট) ভোর পৌনে পাঁচটায় তাকে দ্রুত আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়।

একদিন পার হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার জানিয়েছিলেন, উনার শারীরিক অবস্থা ভালো না। রক্তচাপ, হৃৎস্পন্দন অস্বাভাবিক। ফুসফুসের একটা অংশ পুরোপুরি নিমোনিক। উনার রক্ত চলাচলে ঝামেলা হচ্ছে। রাতে একটু স্বাভাবিক হলেও পরে আবার অস্বাভাবিক দেখা যায়। আজ সকাল থেকে তার ইউরিন আটকে গেছে। কিডনির ফাংশানে ঝামেলা। ফুসফুসেও কিছু জটিলতা রয়েছে। আগামী ২৪ ঘণ্টা তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

প্রসঙ্গত, অনেকদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন আলাউদ্দিন আলী। ২০১৫ সালের ৩ জুলাই তাকে ব্যাংকক নেওয়া হলে সেখানে পরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। এরপর তার অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যান্সারের চিকিৎসাও চলছিল। এর আগে বেশ কয়েক দফায় তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581