বরিশাল ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
শামীম আহমেদ ॥ অভিগম্য আগামীর পথে এবছর এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২১তম জাতীয় দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৫ই) নভেম্বর সকাল ১০টায় নগরীর কালিবাড়ি রোডস্থ সমাজসেবা কার্যলয়ের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সমাজসেবা উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন (পদন্নত্তি) পুলিশ সুপার আঃ রাকিব,সমাজসেবা সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সমাজসেবা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ,উন্নয়ন সংস্থা সেন্ট বাংলাদেশ নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গির,বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আগৈলঝাড়া শাখার নির্বাহী পরিচালক বদিউল আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুব্রত বিশ্বাষ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান ২৪ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন। এর পূর্বে সকাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি নগরীর বিভিন্ন শহর প্রদক্ষিণ করে সমাজসেবা কার্যলয়ে গিয়ে শেষ করেন।
র্যালিতে শতাধিক ছেলে-মেয়ে ও বয়স্ক প্রতিবন্ধী সংস্থার সদস্যরা সহ তাদের অভিভাবকরা অংশ গ্রহন করে।