ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪

  • আপডেট টাইম : আগস্ট ১১ ২০২০, ১৯:৩০
  • 827 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১১ ২০২০, ১৯:৩০
  • 827 বার পঠিত
ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪

ঝালকাঠিতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

রাজাপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে ইয়াবার একটি চালান নিয়ে রাজাপুরে আসেন মাদক কারবারি কামাল হোসেন।

গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের নৈকাঠি এলাকায় মঙ্গলবার ভোর থেকে অবস্থান নেয় পুলিশ। সকালে একটি মোটরসাইকেল যোগে নৈকাঠি এলাকায় এসে পৌঁছান কামাল হোসেন (৪২) ও সাইফুল ইসলাম আকন (৪৩) নামে দুই মাদক কারবারি।

এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪ হাজার ৫১৭ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ সাড়ে ৭ হাজার টাকা ও মোটরসাইকেলটি জব্দ করা হয় বলে জানিয়েছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

আটক হওয়া কামাল হোসেন চট্টগ্রামের হালিশহর এলাকার নিজাম উদ্দিনের ছেলে ও সাইফুল ইসলাম আকন রাজাপুরের গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি
গ্রামের মৃত জলিল আকনের ছেলে।

এদিকে অপর অভিযানে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর স্ট্যান্ডে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

আটকরা হলেন— ঝালকাঠি শহরের বাসিন্দা আরমান হক রাজা (৪০) ও তানিয়া আক্তার (২৫)।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581